দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি সহ-স্বাগতিক কানাডা ও কাতার। শুরুতে মাঠে কাতারকে আতিথ্য দেখায় কানাডা। ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোল। এরপর দ্বিতীয়, এরপর ৪২ মিনিটে তৃতীয় গোল হজর করে কাতার। ৩-০ গোলে এগিয়ে বিরতিতে মাঠ ছাড়ে কানাডা।
শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শুরুতেই কাতারকে আতিথ্য দেখায় কানাডা।
সহ-স্বাগতিক কানাডা ও এশিয়ার অন্যতম পরাশক্তি কাতারের এই ম্যাচটিতে সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যানের আঙ্গিকে কানাডাকেই স্পষ্ট ফেভারিট মানা হচ্ছে।
তবে ম্যাচে স্বাগতিক কানাডার ওপর থাকবে পাহাড়সম চাপ। আসরের বাকি দুই সহ-স্বাগতিক মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম ম্যাচেই ঘরের মাঠে দাপুটে জয় পেয়েছে। তাই এই ম্যাচ জিতে কানাডাও ঘরের মাঠে জয়ের উৎসবে যোগ দিতে চাইবে।
অপরদিকে, কাতারকে লড়তে হবে তাদের রক্ষণভাগের দুর্দশাপূর্ণ অবস্থা ঢাকতে। প্রথম ম্যাচে শট, পাস ও বল পজিশনে গ্রুপের সবার নিচে ছিল তারা। তবে কাতারের একমাত্র স্বপ্ন ও ভরসার নাম দুইবারের এশিয়ান বর্ষসেরা ফুটবলার আকরাম আফিফ। ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারে সে।
উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে এটিই এই দুই দলের প্রথম আনুষ্ঠানিক দেখা। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে ভিয়েনায় এক প্রীতি ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছিল এবারের বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা।
কেএম